টুর্নামেন্ট
শুরুর ঠিক এক বছর আগের
দিনটিকে স্মৃতির পাতায় ধরে রাখতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট দক্ষিণ
আফ্রিকা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পঞ্জিকা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ১ অক্টোবর কেপটাউনে
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উন্মোচিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচির। কেবল সূচিই নয়, কোটি সমর্থকের চোখ যেসব ম্যাচের দিকে, সেই মহারণের টিকিট ক্রয়ের টিকিট-ব্যালট ও নাম নিবন্ধনের
আনুষ্ঠানিক প্রক্রিয়ার দরজাও খুলছে একই দিনে। দেড় মাসের রোমাঞ্চকর লড়াই শেষে ২১ নভেম্বর ফাইনালের
মধ্য দিয়ে নামবে দ্বাদশ আসরের পর্দা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৪টি দলের মধ্যে ১০টি দলের চূড়ান্ত হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই।