মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি; পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
Printed on: September 29, 2026
September 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত

Published: September 29, 2026 at 02:37 PM
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। আজ সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে। জেলাশহরের সেবা ক্লিনিকির সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেবা ক্লিনিকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহসভাপতি শফিকুল আলম ভোতার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন— প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ডা. ওমর ফারুক সারওয়ার হোসেন। সভায় নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম হোসেন, ডা. ময়েজ উদ্দিন, ডা. আব্দুস সালাম, ড. আনোয়ার জাহিদসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বক্তারা হার্ট বা হৃৎপিণ্ড সুস্থ ও সবল রাখতে নিয়মিত সুষম খাবার খাওয়া, শরীরচর্চা করা এবং ধূমপান পরিহারসহ ক্ষতিকর অভ্যাস বর্জন এবং সময়মত ঘুমানোর পরামর্শ প্রদান করেন।