মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি; পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
Printed on: September 29, 2026
September 29, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

Published: September 29, 2026 at 02:51 PM
সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

গোমস্তাপুরে জিবিএমএস কর্মপরিকল্পনার আওতায় সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার পুনর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক ও বাল্যবিয়ে রোধ, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণসহ সামাজিক-নৈতিক অবক্ষয় রোধ এবং মানবিক মূল্যবোধ সৃষ্টির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সূচনা বক্তব্য দেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলিয়া খাতুন। সমাবেশে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান ও রহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয়রা। সমাবেশে বক্তারা এসব অগ্রাধিকারমূলক কর্মসূচি সফল করতে এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।