বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রজনীকান্তের তারকাখ্যাতি ও দাপটের প্রশংসায় আল্লু অর্জুন চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত স্বাস্থ্য সচিবের জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন : চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর ডেঙ্গু রোগি ৩ হাজার ছুঁইছুঁই টাইগার, সালমান ছাড়াও বিশ্নোই গ্যাংয়ের নিশানায় যেসব তারকা ইয়েমেনে ৭৫ দিনে নিহত ১ হাজার ৫৭৪ জন মিমির বিয়ের জল্পনায় মজেছে টালিপাড়া প্রথম সপ্তাহেই ৫৭৭ কোটি রুপি আয় করে ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
Printed on: October 22, 2026
October 22, 2026
বিনোদন
বিনোদন

রজনীকান্তের তারকাখ্যাতি ও দাপটের প্রশংসায় আল্লু অর্জুন

Published: October 22, 2026 at 02:05 PM
রজনীকান্তের তারকাখ্যাতি ও দাপটের প্রশংসায় আল্লু অর্জুন

রজনীকান্তের পর্দায় উপস্থিতি আর অনন্য দাপটের প্রশংসায় পঞ্চমুখ হলেন তেলুগু চলচ্চিত্রের শীর্ষস্থানীয় সুপারস্টার আল্লু অর্জুন। ‘জেইলার ২’ দেখার পর ছবিটিকে বাণিজ্যিক বিনোদনের দুর্দান্ত এক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও পরিচালক নেলসন দিলীপকুমারেরও প্রশংসা করেছেন তিনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানান আল্লু অর্জুন। তার মন্তব্য, রজনীকান্তের মতো তারকার পক্ষেই অনায়াসে ৫০০ কোটির বেশি আয় করা সম্ভব।


পোস্টে আল্লু অর্জুন লেখেন, ‘জেইলার ২’ রজনীকান্ত স্যারের স্টার পাওয়ার, স্টাইল এবং ক্যারিশমার এক অসাধারণ প্রদর্শনী। এটি এমন একটি বাণিজ্যিক বিনোদনমূলক ছবি, যা আপনার উত্তেজনাকর অনুভূতি ধরে রাখবে (অ্যাড্রেনালিন পাম্পিং)! ছবিটির সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের প্রশংসা করে আল্লু অর্জুন লেখেন, ‘ভাই, অনিরুদ্ধ অসাধারণ করেছেন! ছবির সব শিল্পী, কলাকুশলী ও প্রযোজক তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। পরিচালক নেলসন দিলীপকুমার দুর্দান্তভাবে আরেকটি হিট উপহার দিলেন।’


পোস্টের শেষাংশে তেলেগু ভাষায় রজনীকান্তের বক্স অফিস সাফল্য নিয়ে মন্তব্য করেন আল্লু অর্জুন। তার বক্তব্যের অর্থ, ‘জামাকাপড়ে ভাঁজ না পড়িয়েই ৫০০ কোটির বেশি আয় করা একমাত্র রজনীকান্তের পক্ষেই সম্ভব।’ রজনীকান্তের অনায়াস সাফল্য বোঝাতেই এমন মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে ছবিটির পুরো দলকে অভিনন্দন জানান এই অভিনেতা।


নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেইলার ২’ ১৫ অক্টোবর হলে মুক্তি পায়। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত অভিনীত ‘জেইলার’ ছবির সিক্যুয়েল। ছবিটি মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে বলে বিভিন্ন বক্স অফিস প্রতিবেদনে জানানো হয়েছে।