শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
October 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Published: October 22, 2026 at 01:20 PM
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। আজ সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবসটি পালিত হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেটের সামনে এসে শেষ হয়। সেখানে নিসচার চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— নিসচার চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা কমিটির দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মেহেদি হাসান।  আলোচনা সভায় সড়ক দুর্ঘটনার ৫টি কারণ চিহ্নিত করে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রায় প্রতিদিনই ছোট-বড় নানা সড়ক দুর্ঘটনা ঘটছে, যার ফলে অসংখ্য মানুষ নিহত এবং পঙ্গু হচ্ছে। এর মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো, জেলার সড়কগুলো প্রয়োজনের তুলনায় অপ্রশস্ত, গাড়ি চালানো অবস্থায় চালকদের অসচেতনতা, ঝিমুনি ধরা এবং মুঠোফোনে কথা বলা অন্যতম। দুর্ঘটনাপ্রবণ পয়েন্ট বা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ট্রাফিক পুলিশের তদারকি ঠিকমত না থাকা, সড়ক পরিবহন আইনের প্রয়োগহীনতা। কাগজে-কলমে আইন থাকলেও বাস্তবে এর কোনো প্রয়োগ না থাকার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে।


মূলত এসব উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণেই জেলার সড়কগুলোতে অকাল মৃত্যু ও পঙ্গুত্বের মিছিল থামছে না। সড়ককে নিরাপদ করতে অবিলম্বে আইনের প্রয়োগ ও তদারকি বাড়ানোর দাবি জানান তারা।