বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: October 22, 2026
October 22, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইয়েমেনে ৭৫ দিনে নিহত ১ হাজার ৫৭৪ জন

Published: October 22, 2026 at 12:44 PM
ইয়েমেনে ৭৫ দিনে নিহত ১ হাজার ৫৭৪ জন

ইয়েমেনে গত ৬ আগস্ট নতুন করে সংঘাত শুরুর পর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মোট ৭৫ দিনে সামরিক হামলায় অন্তত ১ হাজার ৫৭৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৬ হাজার ৯৩৯ জন। আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ আগস্ট সংঘাত শুরুর পর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশটিতে মোট ৮ হাজার ৫১৯ জন হতাহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক এবং কতজন সামরিক সদস্য, তা উল্লেখ করেনি সংস্থাটি।


ডব্লিউএইচও জানিয়েছে, সর্বশেষ আটদিনে ইয়েমেনে ২৯২ জন নিহত এবং ১ হাজার ৪৮ জন আহত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছিল, ৬ আগস্ট থেকে সংঘাত শুরুর পর দেশটিতে ১ হাজার ২৮২ জন নিহত এবং ৫ হাজার ৮৯১ জন আহত হয়েছেন। পরবর্তী সময়ে হতাহতের সংখ্যা আরও বেড়েছে।


উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয়ার পর ইয়েমেনে সংঘাত শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট সামরিক হস্তক্ষেপ করে। বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, সরকারি বাহিনী ও তাদের মিত্ররা এডেন শহরসহ দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।