শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 16, 2026
October 16, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে অবৈধভাবে সার পাচারকালে ব্যবসায়ীকে জরিমানা

Published: October 16, 2026 at 12:46 PM
গোমস্তাপুরে অবৈধভাবে সার পাচারকালে ব্যবসায়ীকে জরিমানা


গোমস্তাপুর উপজেলা থেকে অবৈধভঅবে সার পাচারের দায়ে ইসমাইল নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্র জানায়, আজ দুপুর ২টার দিকে রাধানগর  ইউনিয়নের আক্কেলপুর বাজার এলাকায় গোমস্তাপুর থেকে ভ্যানে করে ১৮ বস্তা টিএসপি সার জেলার নাচোল নিয়ে যাবার সময় স্থানীয়রা  ইসমাইলকে আটক করে। এসময় তিনি সার ক্রয়ের কোন রশিদ দেখাতে পারেন নি। পরে স্থানীয়রা প্রশাসন ও কৃষি দপ্তরকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড করে। সেই সাথে পরিবহন করা সার জব্দ করা হয়।

আদালতের সাথে থাকা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার হাসান আতিকুর রহমান বলেন, জব্দ সার সংশ্লিস্ট  উপ-সহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম এবং স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। তাঁরা ওই সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট বিক্রি করে বিক্রির  টাকা সরকারী কোষাগারে জমা করবেন। কৃষকদের নায্যমূল্যে সার নিশ্চিত করতে এ ধরণের অভিযান চলবে বলেও জানান কৃষি অফিসার আতিকুর রহমান।