ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নানি। দেড় যুগের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর বিশ্বের ২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’। চলতি বছরে বেশ কিছু তেলেগু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা তেলেগু সিনেমার তালিকায় ‘দ্য প্যারাডাইস’ তৃতীয় অবস্থানে রয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় দিনে যথাক্রমে রয়েছে‘পেদ্দি’ ও ‘দ্য রাজা সাব’। মুক্তির পর সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ভারতীয় বেশ কিছু চলচ্চিত্র সমালোচক সিনেমাটি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইন্ডিয়া টিভির অনিন্দিতা মুখার্জি, সিনেমা এক্সপ্রেসের সুরেশ কাবিরায়ানি, ইন্ডিয়ান এক্সপ্রেসের যশস্বিনী শ্রী, ইন্ডিয়া টুডের জননী কে, সিয়াসাত ডটকমের রাস্তি আমেনা পাঁচে সিনেমাটির রেটিং দিয়েছেন আড়াই। চলুন জেনে নিই, বক্স অফিসে সিনেমাটি কত টাকা আয় করল— বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘দ্য প্যারাডাইস’ সিনেমা আয় করেছে ৩৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ১৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করেছে ২০ কোটি রুপি (নিট)। ভারতে সিনেমাটির মোট নিট আয় ৭৬ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ১২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫৪ কোটি টাকার বেশি)। স্যাকনিল্ক এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৩ দিনে ভারতে ‘দ্য প্যারাডাইস’ সিনেমার নিট আয় ৭৬.৪০ কোটি রুপি, ভারতে সিনেমাটির গ্রস আয় ৯০.৫০ কোটি রুপি। বিদেশে সিনেমাটির গ্রস আয় ২৯ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১৯.৫০ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১৫৩ কোটি ৪৪ লাখ টাকা। পিরিয়ড অ্যাকশন ড্রামা ঘরানার ‘প্যারাডাইস’ নির্মাণ করেছেন শ্রীকান্ত ওডেলা। ২০৪ কোটি রুপি বাজেটে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন মোহন বাবু, সোনালি কুলকার্নি, রাঘব জুয়েল, ঈশ্বরী রাও প্রমুখ। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন কীর্তি সুরেশ।
শিরোনাম
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুৎ খাতে ৭,২৪৫ কোটি টাকার ঋণ দেবে পিকেএসএফ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ৬
শিবগঞ্জে মাছ চাষের হাউসে নেমে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
আশা জাগিয়েও হারল বাংলাদেশ
ড্র নিয়ে আক্ষেপ পানামা কোচের
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয় অস্ট্রেলিয়া অধিনায়ক
ঘূর্ণিঝড়-বন্যা নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬
Printed on: September 27, 2026
September 27, 2026
বিনোদন
নানির ‘দ্য প্যারাডাইস’ ৩ দিনে আয় ১৫৪ কোটি টাকা
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ৬
Sep 27, 2026
আশা জাগিয়েও হারল বাংলাদেশ
Sep 27, 2026