ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছেন হলিউড অভিনেত্রী হান্না আইনবেন্ডার। জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের আগে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখান থেকেই নিউইয়র্ক পুলিশের হাতে আটক হন অভিনেত্রী। গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থান তুলে ধরেন আইনবেন্ডার। তিনি বলেন, নেতানিয়াহুর সফরের প্রতিবাদ করতে গিয়ে তার ও অন্য বিক্ষোভকারীদের গ্রেপ্তারের ছবি যদি মানুষের নজর কাড়ে, তবে সেই মনোযোগ ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের দিকে যাওয়া উচিত।আইনবেন্ডারের অভিযোগ, বসতি স্থাপনকারীদের হামলা, বাড়িঘর ধ্বংস এবং ঘুমন্ত মানুষের ওপর বোমা হামলার মতো ঘটনা নিয়মিত ঘটলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসবের যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। নিজের বক্তব্যে নেতানিয়াহুকে চলমান রক্তপাতের অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন অভিনেত্রী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদেরও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, নেতানিয়াহুর মতো ব্যক্তিদের প্রতি রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদেরা এসব কর্মকাণ্ডকে টিকিয়ে রাখতে সহায়তা করছেন। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আইনবেন্ডার। তার দাবি, গাজায় হত্যাকাণ্ড, লুটপাট ও ভূমি দখল বন্ধে মার্কিন সরকারের যথেষ্ট প্রভাব রয়েছে। কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের পরিবর্তে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতানিয়াহুকে স্বাগত জানানো হচ্ছে। বিক্ষোভ কর্মসূচিতে আইনবেন্ডারের পাশাপাশি অভিনেত্রী সুসান সারান্ডন, ইন্ডিয়া মুর, কৌতুক অভিনেতা ক্যালেব হিয়ারন এবং হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিংসহ আরও কয়েকজন পরিচিত ব্যক্তি আটক হন। কর্মসূচিতে বিপুলসংখ্যক সাধারণ মানুষও অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে যুদ্ধ ও সামরিক ব্যয়ের পরিবর্তে মানুষের কল্যাণে অর্থ ব্যয়ের আহ্বান জানানো হয়। এর মধ্যে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বোমায় নয়, মানুষকে অর্থ দিন’।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত
৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের শেষ ষোলোয় বাংলাদেশ
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে
গরমে স্বস্তি বৃষ্টিতেও স্টাইল! পুজোর সাজে থাকুন নজরকাড়া
অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের
সীমান্তে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু
গোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
Printed on: September 26, 2026
September 26, 2026
বিনোদন
জাতিসংঘের সামনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ গ্রেপ্তার হলিউড অভিনেত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত
Sep 26, 2026
৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড
Sep 26, 2026
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের শেষ ষোলোয় বাংলাদেশ
Sep 26, 2026