শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 26, 2026
September 26, 2026
বিনোদন
বিনোদন

লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে কৃতি সেনন

Published: September 26, 2026 at 09:37 AM
লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে কৃতি সেনন

মহিলাদের স্বাধীনতা, পিতৃতন্ত্র এবং নিজেদের পছন্দের জন্য তাদের যে সমালোচনার মুখে পড়তে হয়, সেই বিতর্কে এ বার মুখ খুললেন অভিনেত্রী কৃতি সেনন। সমাজমাধ্যমে একটি পোস্ট ভাগ করে তিনি স্পষ্ট জানান, বিষয়টি 'পুরুষ বনাম মহিলা'-র লড়াই নয়। বরং লড়াইটা পিতৃতান্ত্রিক মানসিকতা এবং সেই মানসিকতাকে সমর্থন করে চলা মানুষদের বিরুদ্ধে। বিহারের জমুইয়ে এক তরুণীর হেনস্থার ঘটনাকে ঘিরে যখন দেশ জুড়ে ক্ষোভ ও আলোচনা চলছে, তখনই কৃতির এই পোস্ট প্রকাশ্যে এসেছে। একটি পোস্ট নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন কৃতি। তাতে লেখা, 'বন্ধুরা, এটা পুরুষ বনাম মহিলার লড়াই নয়। এটা মহিলাদের সঙ্গে পিতৃতান্ত্রিক, নারীবিদ্বেষী পুরুষ এবং সেই সব মগজধোলাই হওয়া মহিলাদের লড়াই, যারা মনে করেন, পিতৃতন্ত্রই ঐতিহ্য। বিহারের জমুইয়ের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে দেশ জুড়ে ক্ষোভের মধ্যেই কৃতির এই পোস্ট নজর কেড়েছে। ১৯ সেপ্টেম্বর জমুইয়ে দশম শ্রেণির এক ছাত্রী এবং তার এক সহপাঠীকে একদল যুবক আটকে রেখে মারধর ও হেনস্থা করেছে বলে অভিযোগ। গোটা ঘটনার ভিডিও করা হয় এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরই পুলিশ পদক্ষেপ নেয় এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করে। যদিও নিজের পোস্টে কৃতি সরাসরি জমুইয়ের ঘটনার উল্লেখ করেননি, তবে তার পোস্ট এই ঘটনার প্রেক্ষিতে চলা নারী নিরাপত্তা ও সমাজের প্রতিক্রিয়া নিয়ে আলোচনার সময়ই সামনে এসেছে। কয়েক সপ্তাহ আগে রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন কৃতি। বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে আলোচনা শুরু হয়। উৎসবের বিজ্ঞাপনে ছোট পোশাক বেছে নেওয়া নিয়েই সামাজিক মাধ্যমের একাংশ প্রশ্ন তোলে। বিতর্ক ও সমালোচনা বাড়তে থাকায় পরে সেই বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়।