বুধবার ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের সিদ্ধান্ত মল্লিকার দাবি, ‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট’ আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে রাজশাহী রেঞ্জে সেরা চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত লোডশেডিং এর প্রতিবাদে শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও, স্মারকলিপি প্রদান সহজে ফুলের দেখা মেলে না কাঁঠালিচাঁপার এক সিনেমার সাফল্যেই তিন গুণ বাড়ল শ্রদ্ধার পারিশ্রমিক!
Printed on: August 12, 2026
August 12, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

সহজে ফুলের দেখা মেলে না কাঁঠালিচাঁপার

Published: August 12, 2026 at 11:07 AM
সহজে ফুলের দেখা মেলে না কাঁঠালিচাঁপার

গাছের  দেখা পাওয়া গেলেও সহজে ফুলের দেখা মেলে না, তার নাম হচ্ছে কাঁঠালিচাঁপা। রংপুরে কাঁঠালিচাঁপা দুর্লভ প্রকৃতির ফুল। এর আদিভূমি দক্ষিণ চীন, মিয়ানমার, ফিলিপাইন ও ভারতবর্ষে হলেও এক সময় বর্ষায় আমাদের দেশে এই উদ্ভিদের ফুল প্রচুর দেখা যেত। কিন্তু জলবায়ুর পরিবর্তনসহ নানা কারণে এই ফুল হারিয়ে যেতে বসেছে। বেশ খোঁজাখুুঁজির পরে কাঁঠালিচাঁপার সন্ধান পাওয়া গেল রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া  স্মৃতিকেন্দ্র। গ্রীষ্ম ও বর্ষায় এই ফুল বেশি হয়। অর্থাৎ গরম ও বৃষ্টি দুটোই প্রিয় কাঁঠালিচাপার। অপরিণত ফুলের রঙ কাঁচা সবুজ, পরিণত হলে পাকা পাকা কাঁঠালের সুগন্ধি ছড়ায় বলে এই ফুলকে সহজেই চেনা যায। রঙ হলদেটে বা সোনালি হলুদ, কাক্ষিক, পাপড়ির সংখ্যা ছয় এবং খোলা। গুচ্ছবদ্ধ ফল গোলাকার, দেখতে অনেকটা আঙুরের থোকার মতো। এই ফল পাখিদের প্রিয় খাবার। তবে এই ফুল পাতায় আবৃত্ত থাকে বলে সহজে দেখা যায় না।


কাঁঠালিচাপাঁ প্রচুর সবুজ পাতাযুক্ত ঝোপালো কাষ্ঠল গাছ।  কষ্টসহিষ্ণু এ গাছ টবে এমনকি ঘরের ভেতরে লাগানো যায়। তবে ফুল ফোটার সম্ভাবনা কম থাকে। রোদ-বৃষ্টির সঙ্গে ফুল ফোটার সম্পর্ক বেশি থাকে। লাজুক প্রকৃতির এ গাছ সহজে পাওয়া গেলেও ফুলের দেখা মেলে না কারণ ফুল পাতার মধ্যে লুকানো থাকে। প্রাথমিক পর্যায়ে ফুল যখন ফোটে তখন এর রঙ সবুজ যা পাতার সঙ্গে মিশে থাকে কিন্তু ফুল যখন হলুদ রংয়ের হয় তখন এর ঘ্রাণ অনেকটা আগের দিনের ব্যানানা চুইংগামের মতো। এই গাছে ফুল হওয়ার পর ফলও হয়, যা দেখতে অনেকটা জলপাই-এর মতো। প্রকৃতিতে যখন বৃষ্টির পরিমাণ বেশি থাকে তখন ফুল বেশি দেখা যায়।