গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রহনপুর ইউনিয়নের ভুক্তভোগী কৃষকেরা। আজ সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকেরা উপজেলা পরিষদে এসে বিক্ষোভ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের কাছে সার সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। বিক্ষোভকারী কৃষকেরা জানান, আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে চাহিদা অনুযায়ী ডিলারদের কাছ থেকে সার পাওয়া যাচ্ছে না। ফলে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন জানান, বর্তমানে আমন মৌসুমে কৃষকদের সারের চাহিদা বেড়েছে। কৃষকদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিতভাবে বিষয়টি তদারকি করা হচ্ছে। কোথাও কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, কৃষকদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। সার নিয়ে যাতে কোনো ধরনের সংকট বা ভোগান্তি না হয়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ হতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের
রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের সিদ্ধান্ত
মল্লিকার দাবি, ‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট’
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল
গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ
মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে রাজশাহী রেঞ্জে সেরা চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত লোডশেডিং এর প্রতিবাদে শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও, স্মারকলিপি প্রদান
সহজে ফুলের দেখা মেলে না কাঁঠালিচাঁপার
এক সিনেমার সাফল্যেই তিন গুণ বাড়ল শ্রদ্ধার পারিশ্রমিক!
Printed on: August 12, 2026
August 12, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের সিদ্ধান্ত
Aug 12, 2026
মল্লিকার দাবি, ‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট’
Aug 12, 2026
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল
Aug 12, 2026