রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
August 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে রাজশাহী রেঞ্জে সেরা চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ

Published: August 12, 2026 at 01:35 PM
মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে রাজশাহী রেঞ্জে সেরা চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ

মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে জুলাই ২০২৬ মাসে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। জেলা পুলিশের এক অফিসিয়াল ফেসবুক পোস্টে আজ বিকেলে এ তথ্য জানানো হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জকে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। পরে রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেন। জেলা পুলিশের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে মোট ২০৬টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৮৫৪ জনকে। অভিযানে ৪ কেজি ১৬৯ গ্রাম হেরোইন, ৮ হাজার ৬২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ৪৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১ বোতল বিদেশি মদ, ৫৬১ লিটার চোলাই মদ ও ৩৫৫ লিটার ওয়াশ উদ্ধার করা হয়েছে। এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৮৬টি ভারতীয় মোবাইল ফোন, বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম অব্যাহত থাকবে।