অতিরিক্ত লোডশেডিং এর প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে, ডিসি অফিস ঘেরাও এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউটের শিক্ষার্থীরা। আজ দুপুরে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় অবস্থিত ইনিষ্টিটিউট শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করেন। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসককে ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলোর মধ্যে অন্যতম হলো—কোন এলাকায় কখন এবং কতক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সে বিষয়ে আগেই সময়সূচি প্রকাশ করা। পাশাপাশি অতিরিক্ত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়াও দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণ ছিনতাই, পুলিশ কনষ্টেবলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা’র পানি, বেড়েছে মহানন্দা ও পূণর্ভবার
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল উদ্ধার
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ইউএস ওপেনে হেরে র্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা
নাচোলে গম্ভীরা শিল্পীর ছেলেকে মারধরের অভিযোগ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ হাসপাতালে ১৫৬১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় নৌকাডুবি, ভারতে ভেসে যাওয়া ১০ জনকে উদ্ধার বিএসএফের
Printed on: September 13, 2026
August 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত লোডশেডিং এর প্রতিবাদে শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও, স্মারকলিপি প্রদান
সর্বশেষ খবর
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
Sep 13, 2026
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
Sep 13, 2026