চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে হাসপাতালটির সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা কমিটির সভাপতি চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি নূরুল ইসলাম বুলবুল। সভায় হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, দালালদের দৌরাত্ম্য বন্ধ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষার মেশিন সংযোজনসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান আরো উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সকল ধরনের সেবার মানোন্নয়নের তাগিদ দেন নূরুল ইসলাম বুলবুল এমপি। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান, জেলা ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ময়েজ উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্য।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের
রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের সিদ্ধান্ত
মল্লিকার দাবি, ‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট’
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল
গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ
মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে রাজশাহী রেঞ্জে সেরা চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত লোডশেডিং এর প্রতিবাদে শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও, স্মারকলিপি প্রদান
সহজে ফুলের দেখা মেলে না কাঁঠালিচাঁপার
এক সিনেমার সাফল্যেই তিন গুণ বাড়ল শ্রদ্ধার পারিশ্রমিক!
Printed on: August 12, 2026
August 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা
সর্বশেষ খবর
রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের সিদ্ধান্ত
Aug 12, 2026
মল্লিকার দাবি, ‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট’
Aug 12, 2026
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল
Aug 12, 2026
গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ
Aug 12, 2026