রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
August 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের

Published: August 12, 2026 at 03:02 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।  সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু।  বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বাড়ির আশপাশে, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানের জমে থাকা পানি নিয়মিত অপসারণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরো সচেতন করতে হবে। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।