বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে বড় পরিবর্তনের আভাস মিলছে। তার আসন্ন সিনেমা ‘ইথা’ ঘিরে যেমন দর্শকদের আগ্রহ বাড়ছে, তেমনি ছবিটির জন্য অভিনেত্রীর পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে আলোচনা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইথা’ ছবিতে অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রী কিংবা ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। খবরটি সত্যি হলে, এটি শ্রদ্ধার আগের পারিশ্রমিকের তুলনায় প্রায় তিন গুণ বেশি। ‘স্ত্রী ২’-এর ব্যাপক সাফল্যের পর শ্রদ্ধার ক্যারিয়ারে নতুন পরিবর্তন এসেছে বলে মনে করছেন অনেকে। এবার ‘ইথা’য় তাকে দেখা যাবে একেবারেই ভিন্ন ধরনের চরিত্রে। জানা গেছে, লক্ষ্মণ উটেকর পরিচালিত ‘ইথা’ প্রখ্যাত নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে। ছবিতে শ্রদ্ধাকে আগের গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে ভিন্ন লুকে দেখা যাবে। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে, যেখানে শ্রদ্ধার লুক ও অভিনয় দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইথা’র। সিনেমাটি শ্রদ্ধার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পারিশ্রমিক ১৫ কোটি রুপিতে উন্নীত হওয়ার খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই থাকছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 12, 2026
বিনোদন
এক সিনেমার সাফল্যেই তিন গুণ বাড়ল শ্রদ্ধার পারিশ্রমিক!
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026