রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 09, 2026
August 09, 2026
রাজশাহী
রাজশাহী

দুর্গাপুরে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

Published: August 09, 2026 at 12:31 PM
দুর্গাপুরে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুরে চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. সবেকর আলী (৫০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ রাজশাহী জানায়, ৮ আগস্ট ২০২৬ রাত ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুর্গাপুর থানার তাহেরকুড়ি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি সবেকর আলীকে গ্রেফতার করা হয়। তিনি তাহেরকুড়ি এলাকার হযরত আলীর ছেলে।

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট রাতে ভুক্তভোগী নারী তার শিশুসন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় আসামি ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ভুক্তভোগীর চিৎকারে আসামি পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৫ আগস্ট দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা করেন। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।