মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি; পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
Printed on: September 29, 2026
August 09, 2026
রাজশাহী
রাজশাহী

পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Published: August 09, 2026 at 12:32 PM
পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়া থেকে ১০ গ্রাম হেরোইনসহ মো. তফিজুল ইসলাম ওরফে তফি (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ রাজশাহী জানায়, ৯ আগস্ট ২০২৬ রাত ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার বানেশ্বর বাজার এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কের উত্তর পাশে হান্নান মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ গ্রাম হেরোইনসহ তফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী থানার বিরুইল গ্রামের মো. নাজিম উদ্দীনের ছেলে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তফিজুল দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ হেরোইন সংগ্রহ করে পুঠিয়াসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন। জব্দ করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও তিনি স্বীকার করেন।

র‌্যাব জানায়, গ্রেফতার তফিজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা করা হয়েছে।