বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 08, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Published: September 08, 2026 at 12:18 PM
শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু


শিবগঞ্জ উপজেলায় ডিঙ্গি নৌকার উপর বজ্রপাতে সাহেব আলী নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টার দিকে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে জমি থেকে পাট কেটে বোঝা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় পথে বন্যার পানি  ঢুকে পড়া একটি খাল ডিঙ্গি নৌকায় পার হবার সময় বজ্রপাত হলে পানিতে পড়ে যান সাহেব আলী। প্রায় সাথে সাথে আশপশের লোকজন তাঁকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।