বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 09, 2026
August 04, 2026
রাজশাহী
রাজশাহী

বাবুডাইং আলোর পাঠশালায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

Published: August 04, 2026 at 02:43 PM
বাবুডাইং আলোর পাঠশালায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কোল ক্ষুদ্র জাতিসত্তার নবজাতক শিশুদের মায়েদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান’—এ প্রতিপাদ্যে অনুষ্ঠানের আয়োজন করে বিদেশি উন্নয়ন সংস্থা ফুড ফর দ্য হাংরি’র চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের ঝিলিম কমিউনিটি কার্যালয়।

বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে মা ও নবজাতকদের মাতৃদুগ্ধ পানের গুরুত্ব ও উপকারিতা নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন এফএইচ অ্যাসোসিয়েশনের ঝিলিম কমিউনিটি কার্যালয়ের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আয়েশা খাতুন, রুপলাল মুর্মু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস ও লুইশ মুর্মু এবং সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভলান্টিয়ার দর্শন হাঁসদা। অনুষ্ঠানে মায়েদের মাতৃদুগ্ধ পানের উপকারিতা, শিশুর সুস্থ বিকাশ এবং নবজাতকের পুষ্টি নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়।