বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে দুস্থ-অসহায়দের মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খাঁড়িতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ১৬৪টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা: থাকবে আইপি ক্যামেরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২ চিকিৎসক আক্রান্ত ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি গোমস্তাপুরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, ইউএনর গাড়ি ক্ষতিগ্রস্ত হারানো ৩০টি মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল জেলা পুলিশ
Printed on: October 07, 2026
September 08, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে পদ্মার খালে ডুবে শিশুর মৃত্যু

Published: September 08, 2026 at 12:17 PM
শিবগঞ্জে পদ্মার খালে ডুবে শিশুর মৃত্যু


শিবগঞ্জ উপজেলায় পদ্মার শাখা মরাগাঙ্গি নামে একটি খালে ডুবে ইউসুফ আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতশিশু দূর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের মৃত পলাশ আলীর ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার দিকে বাড়ির প্রায়  এক কিলোমিটার দূরে দাদনচক বাজারের নিকট ওই খালে গোসল করতে নেমে ডুবে যায় ইউসুফ। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে পানিতে সন্ধান শুরু করে বিকাল ৩টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।