শিবগঞ্জে শিক্ষাকে এগিয়ে নিতে উদ্যোগ নিয়েছেন ড. কেরামত আলী এমপি। এ লক্ষ্যকে সামনে রেখে আজ উপজেলার সকল, স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানদের নিয়ে মতবিনিময় করেছেন। শহরের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর শরৎনগর দাখিল মাদ্রাসার শিক্ষক সাদেকুল ইসলাম। আলোচনায় অংশ নেন— একই কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, শিবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ জোবদুল হক, শিবগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান, রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন ও সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামসহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। মতবিনিময়কালে ড. কেরামত আলী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা, পাঠদান কার্যক্রম, শিক্ষক স্বল্পতা, অবকাঠামোগত অবস্থা ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন এবং সাধ্যমত সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আহ্বান জানান।
শিরোনাম
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মেশেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
হঠাৎ পায়ের পেশিতে টান ধরলে কী করবেন
আমার সঙ্গে বিয়ে নয় হয়তো স্বপ্নের বাসর হয়েছিল শাবনূর
আপনি আমার পিতার মতো মিঠুনের অসুস্থতায় দেবের আবেগঘন পোস্ট
ত্যাগ-সংগ্রাম প্রজন্মকে অনুপ্রেরণা দেবে আসিফ আকবর
এমন ভুল না করলেও পারতাম অতীত নিয়ে শাকিব খান
মোটা অঙ্কের টাকার বিনিময়েও আলভারেজকে ছাড়বে না অ্যাটলেটিকো
Printed on: August 08, 2026
August 08, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
Aug 08, 2026
হঠাৎ পায়ের পেশিতে টান ধরলে কী করবেন
Aug 08, 2026
আমার সঙ্গে বিয়ে নয় হয়তো স্বপ্নের বাসর হয়েছিল শাবনূর
Aug 08, 2026