বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয় গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান সোনামসজিদ সীমান্তে বিজিবি ও পুলিশের অভিযানে ট্রাকের যন্ত্রাংশসহ আটক ২ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার একাদশ শ্রেণিতে ভর্তি-কলেজভেদে ফি ১৫০০ টাকা থেকে ৮৫০০ টাকা সারা দেশে হাম উপসর্গে আরো ৫ প্রাণহানি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
Printed on: August 26, 2026
August 04, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে এলো ১১৬ টন কাঁচামরিচ

Published: August 04, 2026 at 02:36 PM
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে এলো ১১৬ টন কাঁচামরিচ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। টানা দুই দিনে ২৫টি ট্রাকে ১১৬ মেট্রিক টন কাঁচামরিচ দেশে এসেছে।

সোমবার (৩ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের মহদিপুর স্থলবন্দর হয়ে ১২টি ট্রাকে ৩৫ মেট্রিক টন কাঁচামরিচ সোনামসজিদ বন্দরে আসে। পরদিন মঙ্গলবার (৪ আগস্ট) ১৩টি ট্রাকে আরও ৮১ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। তিনি জানান, ২০২৫ সালের ১৪ নভেম্বরের পর সোমবার থেকে ফের কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আরও কয়েকটি এলসি খোলা হয়েছে, ফলে আমদানি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ সমীর চন্দ্র জানান, কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে মঙ্গলবার পর্যন্ত ৯১টি আমদানি অনুমতিপত্রের বিপরীতে ভারত থেকে ৩২ হাজার ৩৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আরও অনুমতি দেওয়া হচ্ছে।