বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 20, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে তরুণের মৃত্যু

Published: August 20, 2026 at 03:08 PM
শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে তরুণের মৃত্যু

শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শামীম রেজা রাজু (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কানসাট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম রেজা রাজু শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদাশিবপুর টিকোষ গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর এসএসসি পাস করেছিলেন।

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দুই বন্ধুর সঙ্গে পাগলা নদীর কানসাট ব্রিজের কাছে গোসল করতে নামেন রাজু। একপর্যায়ে পানিতে তলিয়ে যান তিনি। বন্ধুরা স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৪টার পর প্রায় ১৫ মিনিটের চেষ্টায় নদী থেকে রাজুর মরদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে খবর পাওয়ার পর রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসে। পরে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় রাজুকে উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।