বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 17, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন

Published: August 17, 2026 at 02:48 PM
শিবগঞ্জে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন

শিবগঞ্জে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে হাসানপুর লক্ষ্মীপুর পাঁকা উচ্চ বিদ্যালয়ে ক্লাবটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূর করে ভাষাটিতে দক্ষ করে গড়ে তুলতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইংরেজি শেখার পাশাপাশি নিয়মিত চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও প্রধান শিক্ষক মনিমুল হকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।