বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 25, 2026
খেলাধুলা
খেলাধুলা

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

Published: August 25, 2026 at 12:33 PM
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

 

ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট কাউন্টি চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। এরপর ডাক পেয়েছিলেন আরেক পেসার শরিফুল ইসলাম। হাসানের দল কেন্টের হয়েই খেলার কথা ছিল শরিফুলের। তবে শেষ পর্যন্ত ওয়ার্কলোড বিবেচনায় কাউন্টিতে খেলা হচ্ছে না এই পেসারের। বিসিবি শরিফুলকে ছাড়পত্র দিচ্ছে না এমনটিই জানা গিয়েছে। শরিফুলের জায়গায় আরেক টাইগার পেসার খালেদ আহমেদকে দলে ভেড়াতে যাচ্ছে কেন্ট। বিশ্বস্ত সূত্রে এমনটি জানা গিয়েছে। এর আগে হাসান মাহমুদ ছাড়াও সাকিব আল হাসানও খেলেছেন কাউন্টি ক্রিকেটে।