বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 25, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের

Published: August 25, 2026 at 12:33 PM
মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়া ইরান যুদ্ধ প্রায় ছয় মাস পেরিয়ে গেছে। এ অবস্থায় ইরানের ওপর নতুন করে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়ানোর পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। নতুন এসব নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ‘মূল চালিকা শক্তি’ বিচ্ছিন্ন করে দেবে বলে দাবি করছে ওয়াশিংটন। তবে এর জবাবে তেহরান বলছে, তাদের প্রধান বাণিজ্যিক অংশীদারেরা ওয়াশিংটনের চাপের কাছে নতিস্বীকার করবে না। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় গতকাল মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপগুলো ঘোষণা করেন।