বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 20, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ১১ টিয়াপাখি অবমুক্ত, শিকারের সরঞ্জাম ধ্বংস

Published: August 20, 2026 at 03:03 PM
শিবগঞ্জে ১১ টিয়াপাখি অবমুক্ত, শিকারের সরঞ্জাম ধ্বংস

শিবগঞ্জে অভিযান চালিয়ে ১১টি টিয়াপাখি উদ্ধার করে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পাখি শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকার একটি ভুট্টাক্ষেতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, পারচৌকা এলাকায় একটি ভুট্টাক্ষেতে টিয়াপাখি শিকার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১১টি টিয়াপাখি ও পাখি শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা টিয়াপাখিগুলো শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করা হয়। পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত সরঞ্জামগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মাজহারুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পাখি শিকার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে শিবগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

এর আগে গত ১৬ আগস্ট একই এলাকায় পাখি শিকারের দায়ে একজনকে জরিমানা করা হয় এবং কয়েকটি টিয়াপাখি উদ্ধার করে অবমুক্ত করে উপজেলা প্রশাসন।