বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 25, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান

Published: August 25, 2026 at 01:33 PM
গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান

গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী দপ্তর পরির্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান। আজ তিনি ওইসব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়, ১নং রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হুজরাপুর মডেল একাডেমি। পরির্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার মান এবং প্রশাসনিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। পরে  তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন একটি আলোকিত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার গুণগত মান ধরে রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাতে শিক্ষকবৃন্দকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে বলে জানান। এছাড়া তিনি উপজেলা প্রশাসনের কয়েকটি সরকারী দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতির হাজিরা খাতা সরেজমিনে যাচাই করেন এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার মান সংক্রান্ত সার্বিক খোঁজখবর নেন।