হুলিয়ান আলভারেজকে দলে পেতে তোড়জোড় চালাচ্ছে বার্সেলোনা। কিন্তু এখনই আলভারেজকে ছাড়তে রাজি নয় বলে জানিয়েছেনঅ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে। গত জুনে বার্সেলোনার পাশাপাশি রিয়াল মাদ্রিদও চেষ্টা চালায় আর্জেন্টাইন তারকাকে দলে পেতে। রিয়াল মাদ্রিদের ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দেয় অ্যাটলেটিকো। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে বার্সেলোনার বিরুদ্ধে ফিফায় অভিযোগও করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল হিল মারিন আরও স্পষ্ট করে বলেছেন, ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবই তারা নেয়নি, ১৫০ বা ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলেও আলভারেজকে ছাড়বে না। তিনি বলেন, ‘আলভারেজকে আমরা বিক্রি করতে চাই না। আমার কোনো সন্দেহ নেই, অ্যাটলেটিকোই হুলিয়ানের জন্য সঠিক জায়গা এবং হুলিয়ানই আমাদের স্ট্রাইকার। আমরা তাকে রাখতে চাই। আলভারেজের সম্ভাবনা তৈরি হয় ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালে যাওয়ারও। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৪৯ গোল করেছেন আলভারেজ। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর ছুটিতে ছিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। দুই দিনের মধ্যে এটিএমের অনুশীলনে ফেরার কথা তার। আলভারেজকে নিয়ে সমর্থকদের সম্ভাব্য প্রতিক্রিয়া প্রসঙ্গে সিমিওনে উদাহরণ টেনেছেন আতোঁয়ান গ্রিজমানের। বার্সেলোনায় বড় অঙ্কের অর্থে যাওয়ার পর অ্যাটলেটিকোতে ফিরে প্রথমে সমর্থকদের বিরোধিতার মুখে পড়লেও পরে পারফরম্যান্স দিয়ে তাদের মন জয় করেছিলেন ফরাসি তারকা। সিমিওনের বিশ্বাস, আলভারেজের ক্ষেত্রেও মাঠের পারফরম্যান্সই সব প্রশ্নের উত্তর দেবে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 08, 2026
খেলাধুলা
মোটা অঙ্কের টাকার বিনিময়েও আলভারেজকে ছাড়বে না অ্যাটলেটিকো
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026