সংগীতশিল্পী আসিফ আকবর মনে করেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুক পোস্টে আসিফ আকবর জুলাই বিপ্লবে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে আসিফ আকবর বলেন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে তিনি দেশের মানুষের কাছে ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর দৃঢ় অবস্থানের কথাও উল্লেখ করেন এই সংগীতশিল্পী। আসিফ আকবর তাঁর পোস্টে খালেদা জিয়ার দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের মাটি ও মানুষের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের বিষয়টিও স্মরণ করেন তিনি। একই সঙ্গে খালেদা জিয়ার বিদায়ের সময় সাধারণ মানুষের আবেগ ও ভালোবাসার কথাও উল্লেখ করেন। সংগীতশিল্পীর মতে, খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ত্যাগ, দৃঢ়তা এবং আপসহীন অবস্থান তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে রাখতে ভূমিকা রাখবে। পোস্টের শেষদিকে আসিফ আকবর খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর কাছ থেকে পাওয়া দেশপ্রেমের শিক্ষা কখনো ভুলে যাওয়ার নয়। বাংলাদেশের তরুণরা তাঁর আদর্শ ও দৃঢ়তার চেতনাকে ধারণ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন আসিফ আকবর। তাঁর এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 08, 2026
বিনোদন
ত্যাগ-সংগ্রাম প্রজন্মকে অনুপ্রেরণা দেবে আসিফ আকবর
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026