অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রবীণ এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন পোস্ট দিয়েছেন টালিউড অভিনেতা দেব। শুক্রবার ৭ আগস্ট নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে দেব লেখেন, “আপনি আমার কাছে সবসময়ই একজন পিতার মতো ছিলেন। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং আপনি যা প্রাপ্য তা সবই কামনা করছি। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিঠুন। হাসপাতাল সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুদিন আগে শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ডান হাতে সফল অস্ত্রোপচার হয়েছে। এর আগেও তার ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর মিঠুনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অভিজ্ঞ একটি মেডিকেল টিম তার শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখছে। তবে, ঠিক কী কারণে তার হাতে ফের অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল বেলা সাড়ে ১১টার পর হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ‘ডিসকো ড্যান্সার’খ্যাত মিঠুন চক্রবর্তী টালিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতেও যুক্ত হন তিনি। ‘সারদা কাণ্ডের’ পর রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়লেও ২০২১ সালের ৭ মার্চ বিজেপিতে যোগ দিয়ে আবারো আলোচনায় আসেন এই অভিনেতা।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 08, 2026
বিনোদন
আপনি আমার পিতার মতো মিঠুনের অসুস্থতায় দেবের আবেগঘন পোস্ট
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026