শনিবার ০৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 08, 2026
August 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে

Published: August 08, 2026 at 02:36 PM
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় শ্বাসকষ্টের তীব্র সংক্রমণ নিয়ে আরো ৩ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। নতুন আক্রান্ত শিশুদের মধ্যে ২ জন ছেলে ও ১ জন কন্যাশিশু রয়েছে। আজ জেলা হাসপাতালের শ্বাসকষ্ট বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ হচ্ছে— এই আবহাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট হয় শিশুদের। গরমে ঘেমে গিয়ে শিশুদের ঠাণ্ডা লেগে নিউমোনিয়া হতে পারে। তাই এই গরমে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। তুলনামূলক ঠাণ্ডা জায়গায় শিশুদের রাখতে হবে, বয়স অনুযায়ী তরল খাওয়ার খাওয়াতে হবে, ঘেমে গেলে গা মুছে দিতে হবে, হালকা সুতি জামাকাপড় পরাতে হবে, প্রখর রোদের মধ্যে খেলাধুলা থেকে বিরত রাখতে হবে।