বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয় গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান সোনামসজিদ সীমান্তে বিজিবি ও পুলিশের অভিযানে ট্রাকের যন্ত্রাংশসহ আটক ২ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার একাদশ শ্রেণিতে ভর্তি-কলেজভেদে ফি ১৫০০ টাকা থেকে ৮৫০০ টাকা সারা দেশে হাম উপসর্গে আরো ৫ প্রাণহানি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
Printed on: August 26, 2026
August 03, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ ১ জন গ্রেপ্তার

Published: August 03, 2026 at 09:49 AM
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ ১ জন গ্রেপ্তার

যাত্রীবেশে দূরপাল্লার বাসে করে ফেন্সিডিল পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তিকে ১১২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব জানায়, গতকাল (৩ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কড়াইতলা মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মো. শহিদুল ইসলাম (৪২)-এর কাছ থেকে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিলের মধ্যে ৫৫ বোতল এস্কাফ এবং ৫৭ বোতল ফেয়ারডিল ব্র্যান্ডের।

গ্রেপ্তার শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাউসনগর (বারিকবাজার) এলাকার বাসিন্দা।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।