বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 08, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মেশেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Published: August 08, 2026 at 02:27 PM
ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মেশেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মেশের আলী চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সন্ধ্যা ৭টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৯ বছর। অবিবাহিত মেশের আলী মৃত্যুকালে তার ৪ ভাইসহ অসংখ্যগুণাগ্রহী রেখে গেছেন। আজ বেলা ১১ টার দিকে পোল্লাডাংগা কেন্দ্রীয় কবরস্থানে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদের উপস্থিতিতে রাষ্ট্রিয় মর্যাদা জানান ভোলাহাট থানার চৌকস পুলিশ সদস্যগণ। পরে এ কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হয়। 

এ সময় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হকসহ উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।