রবিবার ০২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 02, 2026
August 02, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে দুই ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Published: August 02, 2026 at 11:14 AM
রাজশাহীতে দুই ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীর মোহনপুর থানা এলাকা থেকে দুটি ওয়ারেন্টে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মীর মোহাম্মাদ আলী ডাবলু (৫৩)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৫-এর সিপিএসসি। র‌্যাব-৫ জানায়, গত ১ আগস্ট ২০২৬ বিকেল ৪টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি'র একটি আভিযানিক দল মোহনপুর থানাধীন একদিলতলা বাজার এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মীর মোহাম্মাদ আলী ডাবলুকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, প্রথম ওয়ারেন্টে চেক জালিয়াতি মামলায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- এবং চেকে উল্লেখিত ১০ লাখ টাকা অর্থদ- দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় ওয়ারেন্টে চার মাসের বিনাশ্রম কারাদ- ও চেকে উল্লেখিত ১ লাখ ৫৭ হাজার ৪২৮ টাকা অর্থদ-ে দ-িত করা হয়।

এ বিষয়ে র‌্যাব জানায়, সিআর নং-১৭৯/২৪ (মোহনপুর) ও দায়রা নং-১৮৪৪/২৪ মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে রাজশাহীর আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।