বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৫০০ চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প রাজশাহীতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে যৌথ অভিযান, ৫ জনকে অর্থদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ইঞ্জিনচালিত সব নৌযানের ডাটাবেজ তৈরির লক্ষ্যে র‌্যালি ২ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক যেসব পানীয় গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষক সেমিনার রিট খারিজের পর রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে আবেদন বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত রূপচর্চায় অ্যাসিড!
Printed on: August 19, 2026
July 29, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

Published: July 29, 2026 at 12:22 PM
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

র‌্যাব-৫, রাজশাহীর পৃথক অভিযানে রাজশাহী মহানগর ও পুঠিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি অপারেশন দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, রাত ৭টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া মোড়ে এসএ পরিবহনের সামনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার ৭০০ প্যাকেট (৪৭ হাজার শলাকা) লাকি স্ট্রাইক ও স্টার ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। পরে রাত ৯টা ২০ মিনিটে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এসএ পরিবহনের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ থেকে আরও ৯৯০ প্যাকেট (৯ হাজার ৯০০ শলাকা) স্টার ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোট ৪ হাজার ৬৯০ প্যাকেট বা ৫৬ হাজার ৯০০ শলাকা সিগারেটের মালিকানা সম্পর্কে স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেননি। উদ্ধারকৃত সিগারেট জিডি মূলে বোয়ালিয়া থানা ও পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।