রাজশাহীর চারঘাট থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ২ নম্বর পলাতক আসামি মো. শিটু (১৮)কে ঘটনার চার দিনের মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-৫। র্যাব জানায়, শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানার কড়ইতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র্যাবের তথ্যমতে, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। গত ২১ জুলাই সন্ধ্যায় আরবি পড়ে বাড়ি ফেরার পথে শ্রীখন্ডি গ্রামের পূর্বপাড়া নাওদারা মসজিদসংলগ্ন এলাকা থেকে তাকে ফুসলিয়ে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পরদিন ২২ জুলাই চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৩) ধারায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শিরোনাম
রাজশাহীর মোহনপুরে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার
গোদাগাড়ীতে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার
গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শিবগঞ্জে পদ্মার খালে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা
ভোলাহাটে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
কাঁদালো আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’
ব্রহ্মপুত্রের কণ্ঠস্বর : যতটা আসামের, তারও বেশি পৃথিবীর
সর্বশেষ খবর
রাজশাহীর মোহনপুরে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার
Sep 09, 2026
গোদাগাড়ীতে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার
Sep 09, 2026
গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
Sep 08, 2026
শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Sep 08, 2026
শিবগঞ্জে পদ্মার খালে ডুবে শিশুর মৃত্যু
Sep 08, 2026