চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে এ আয়োজনের উদ্বোধন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর ও ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক। শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতা উন্নয়নের স্কাউট ডে ক্যাম্প ছিল, শিক্ষার্থীদের অংশগ্রহণে হাইকিং, প্রাথমিক চিকিৎসার ধারণা, স্কাউটিং কৌশল, দলীয় নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন। এতে চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের ৬৪ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। ডে ক্যাম্প পরিচালনা করেন, স্কাউট লিডার শামীম আহমেদ ও মো. সাব্বির হোসেন। বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেন, রোভার মতিয়ার রহমান, রোভার আব্দুল মজিদ, গার্ল ইন রোভার আফিফা খাতুনসহ অন্যরা। শেষে অংশগ্রহণকারী স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্যদের সনদপত্র প্রদান করা হয়।
শিরোনাম
আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী
ব্রাজিলের ১৯ বছরের তরুণের কাছে হেরে বিদায় জোকোভিচের
সমঝোতা না হলে ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
একদিনে হাম উপসর্গে আট জনের মৃত্যু
বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বাঁধন
মেশিনগানের সঙ্গে কিন্তু আমাকে ভালো মানিয়েছে : আরিফিন শুভ
বাংলাদেশের বিপক্ষে সেরা তারকাকে পাচ্ছে না ভারত
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস
হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ জন
ইউরোপিয়ান লিগের দাপটে আর্জেন্টিনার বিশ্বকাপ দল
Printed on: May 30, 2026
May 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান
সর্বশেষ খবর
ব্রাজিলের ১৯ বছরের তরুণের কাছে হেরে বিদায় জোকোভিচের
May 30, 2026
একদিনে হাম উপসর্গে আট জনের মৃত্যু
May 30, 2026
বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বাঁধন
May 30, 2026