চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন-এ জলাহার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম লুৎফুল হাসান, প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমন, রেইজ প্রকল্পের ব্যবস্থাপক আলম বিশ্বাস, সমাজসেবক আব্দুল মান্নান সহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসিসিপি ড্রাউট প্রকল্পের ব্যবস্থাপক বকুল কুমার ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্র এলাকায় খরা ও পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। এ ধরনের উদ্যোগ শুধু পানি সংরক্ষণই নয়, কৃষি উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরো বলেন, শুষ্ক মৌসুমে যেন এখানে পানি ধরে রাখতে পারি তা নিশ্চত করতে হবে। একই সাথে এই অঞ্চলে আরো যে খাস পুকুর ও খাড়ি আছে সেগুলো সকলের সহযোগিতায় আগামী পাঁচ বছরের মধ্যে খনন করব ইনশাআল্লাহ। তিনি এ মহতী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন এবং সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ গোলাম লুৎফুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে এলাকার কৃষকরা তীব্র পানির সংকট সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। খাল পুনঃখননের ফলে বর্ষার পানি সংরক্ষণ সম্ভব হবে এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেই পানি ব্যবহার করা যাবে। এতে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ সহজ হবে এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা পালন করবে। ইসিসিপি ড্রাউট প্রকল্পের ব্যবস্থাপক বকুল কুমার ঘোষ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। ল্লেখ্য বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে “ইসিসিসিপি-ড্রাউট ((ECCCP-Drought)Ó (ECCCP-Drought)Ó)” প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পটি পরিচালিত হচ্ছে Green Climate Fund এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায়।