বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
May 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবির জন্মবার্ষিকী পালিত

Published: May 08, 2026 at 01:58 PM
চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবির জন্মবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবির জন্মবার্ষিকী পালিত


বহুমাত্রিক প্রতিভার অধিকারী চাঁপাইনবাবগঞ্জে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা অ্যাকাডেমি। সকাল ১০ টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান

তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন।

জেলা প্রশাসক তাঁর আলোচনায় উল্লেখ করেন, রবীন্দ্রনাথ ছিলেন একজন দেশপ্রেমিক। তার প্রমাণ পাওয়া যায় যখন তৎকালীন বৃটিশ সরকার রবীন্দ্রনাথকে নাইট উপাধি প্রদান করে তখন তিনি সেই উপাধি প্রত্যাখান করেন। কারণ, সেই সময়ে বৃটিশ সরকারের পুলিশ বাহিনঅবিভক্ত ভারতের জালিওয়ানাবাগে নির্বিচারে মানুষ হত্যা করে। সেই ক্ষোভে তিনি নাইট উপাধি প্রত্যাখান করেন। তিনি বলেন- তাঁর লেখা ছড়া ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’---সহ আরো অনেক কবিতা আমরা সেই ছোট বেলা থেকেই পড়ে আসছি। তাঁর একটি লেখা গানই আমাদের জাতীয় সংগীত। এমনকি ভারতীয় জাতীয় সংগীতও তাঁরই লেখা। আলোচকগণ কবিগুরুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা অ্যাকাডেমির শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন