সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় আন্দোলন শেষে মোদিবিরোধী পোস্টদাতাদের নজরদারিতে দিল্লি পুলিশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ও অনুদান বাড়াল সরকার, কার্যকর ১ জুলাই থেকে রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য ইসির চিঠি হৃদয়-সাকিবের নৈপুণ্যে জাফনা কিংসের বড় জয় অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চমক জাকের ও মুশফিক হাসান
Printed on: July 27, 2026
May 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অবশেষে চালু হলো ২৫০ রোগীর খাবার

Published: May 06, 2026 at 06:35 AM
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অবশেষে চালু হলো ২৫০ রোগীর খাবার

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| ২০২০ সাল থেকে ২৫০ শয্যার হাসপাতালের কার্যক্রম চালু হলেও বিভিন্ন জটিলতায় এতদিন ২৫০ জনের খাবার সরবরাহ করা যায়নি| ফলে এর আগের ১০০ শয্যার জন্য বরাদ্দ ১০০ জন ভর্তি রোগীকে খাবার সরবরাহ করা হতো| অবশেষে সেই জটিতলতা কাটিয়ে এখন থেকে ২৫০ শয্যার এই হাসপাতালে ২৫০ জন রোগীই খাবার পাবেন| এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ|

গতকাল মঙ্গলবার দুপুরে ভর্তি রোগীদের মধ্যে খাবার তুলে দিয়ে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল| 

এ সময় সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ. ডা. ইসমাইলসহ অন্যরা উপস্থিত ছিলেন| 

এসময় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, আজ (৫ মে) থেকে ২৫০ জনের খাবার সরবরাহ শুরু হলো এবং ২৫০ শয্যার হাসপাতালের অন্য সুযোগ-সুবিধাগুলো যেমন ডাক্তার, নার্স, অন্যান্য স্টাফ, যন্ত্রপাতি ইত্যাদি আমরা অচিরেই পেয়ে যাবো এবং আমাদের সমস্যাগুলো লাঘব হবে| তিনি বলেন— আপনারা জানেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৭০০ রোগী ভর্তি থাকছে| তাই আমরা এই হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার জন্য প্রক্রিয়া শুরু করেছি| এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালের জন্য চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান| 

তিনি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান|