গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী গণসচেতনতা ও সততা প্রতিষ্ঠার লক্ষে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে উপজেলা সভাকক্ষে এই বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়| প্রতিযোগীতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে| প্রতিযোতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে| শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিজয়ী বিদ্যালয়ের দলনেতা আফিফা ইয়াসমিন| উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম এই বিতর্ক প্রতিযোগিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন| অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী| বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, দুর্নীতি দমন কমিশন, সমšি^ত জেলা কার্যালয় রাজশাহীর কোট পরিদর্শক জাহিদুল ইসলাম| বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন রহনপুর পুনর্ভবা মহনন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, খড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুনসহ মডারেটর দায়িত্বে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন| আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ তুলে দেন অতিথিরা|
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
June 23, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রাবেয়া বালিকা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Oct 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 15, 2026