বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
April 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

এসএসসি ও সমমানের পরীক্ষা : চাঁপাইনবাবগঞ্জে প্রথম দিনে অনুপস্থিত ৩০৮ জন

Published: April 21, 2026 at 05:22 PM
এসএসসি ও সমমানের পরীক্ষা  : চাঁপাইনবাবগঞ্জে প্রথম দিনে  অনুপস্থিত ৩০৮ জন

চাঁপাইনবাবগঞ্জে  মঙ্গলবার থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা হয় বাংলা প্রথমপত্র এবং দাখিল পরীক্ষা হয় কোরআন মাজিদ বিষয়ে। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৩০৮ পরীক্ষার্থী। 

জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে জানা গেছে, এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিলেন ১১ হাজার ১৯২ জন। তাদের মধ্যে অংশ নিয়েছেন ১১ হাজার ৫১ জন। অনুপস্থিত ছিলেন ১৪১ জন। অন্যদিকে দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৭৩৪ জন। তাদের মধ্যে অংশগ্রহণ করেন ২ হাজার ৫৯৩ জন এবং অনুপস্থিত ছিলেন ১৪১ জন। অপর দিকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৭৫ জন। তাদের মধ্যে অংশগ্রহণ করেছেন ১ হাজার ৪৯ জন এবং অনুপস্থিত থেকেছেন ২৬ জন পরীক্ষার্থী। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৪টি কেন্দ্রে এসএসসি, ৬টি কেন্দ্রে দাখিল ও ৫টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। 

এদিকে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। 

পরীক্ষায় উপস্থিতির হারে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।