বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
April 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে ট্রাকচাপায় কিশোর নিহত

Published: April 21, 2026 at 05:02 PM
চাঁপাইনবাবগঞ্জের  হরিপুরে ট্রাকচাপায়   কিশোর নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকায় ট্রাকের চাপায় বাইসাইকেল চালক আবির (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন। নিহত আবির রাজশাহীর কাঁটাখালী পৌর এলাকার শ্যামপুরের মো. সুজনের ছেলে। তার কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ শহরে হওয়ায় বিশ্বরোড সংলগ্ন শাহীবাগের একটি বাড়িতে ভাড়া থাকেন।

এ ঘটনায় এশাহীবাগের পলাশ আলমের ছেলে আবু তালহা (১৩) নামের আরেকজন শিশু গুরুতর আহত হয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুরে গত সোমবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আবির তার বন্ধু আবু তালহাকে নিয়ে হরিপুর বাজারে গিয়েছিলেন। সেখান থেকে বাইসাইকেলযোগে ফেরার পথে হরিপুর চুরকি মার্কেটের সামনে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আবির। স্থানীয়রা আবু তালহাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরো বলেন, দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। ঘণ্টাখানেক অবরোধের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক। তবে সিসি ক্যামেরা সংগ্রহ করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি শনাক্ত করা হবে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে নিহত আবিরের শিক্ষাপ্রতিষ্ঠান পীস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক তুফান বলেন— নিহত আবির ৭ম শ্রেণীর ছাত্র ছিল এবং এইটুকু বয়সে তার নেতৃত্বের অনেক গুণ ছিল। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি।