বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
June 20, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

Published: June 20, 2026 at 02:22 PM
গোমস্তাপুরে লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা সভাকক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার বিসিএসআইআর-আইইআরডির সায়েন্টিফিক অফিসার মেহেদী হাসান। আলোচক হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুরমান আলী।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আতিকুল ইসলাম আজম, ডাসকোর প্রজেক্ট অফিসার খ্রিস্টিনা বেসরা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

সেমিনার শেষে উপজেলা চত্বরে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও প্রকল্প নিয়ে সাজানো ১২টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ সময় তারা উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রযুক্তিগুলোর ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।

আয়োজকরা জানান, স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করা এবং টেকসই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।