বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
June 20, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে ভারতীয় নেশাদ্রব্য জব্দ

Published: June 20, 2026 at 12:23 PM
গোমস্তাপুরে ভারতীয় নেশাদ্রব্য জব্দ


 গোমস্তাপুরে বিপুল পরিমান ভারতীয় নেশা জাতীয় দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আজ ভোররাত ৪ টার দিকে রোকনপুর সীমান্তের চিকনির হাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় নেশাদ্রব্যগুলো জব্দ করা হয়। নেশাদ্রব্যের মধ্য ভারতীয় ৩০ হাজার ৭০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪১ বোতল স্কাফ সিরাপ ও ১ বোতল মদ রয়েছে। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম মাসুম নেশা জাতীয় দ্রব্য আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাত ৪ টার দিকে রোকনপুর বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। টহল দেওয়ার সময় ওই এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্যগুলো মদ জব্দ করে। অধিনায়ক আরোও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে। এদিকে আটককৃত ভারতীয় ফেন্সিডিল গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম মাসুম।