রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
June 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নিরাপদ উপায়ে আম উৎপাদন বিষয়ে সেমিনার

Published: June 18, 2026 at 02:41 PM
নিরাপদ উপায়ে আম উৎপাদন বিষয়ে সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন। তিনি তার প্রবন্ধে নিরাপদ আমচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক পদ্ধতিতে আম পরিবহন ও বাজারজাতকরণ এবং আমভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে এসব কার্যক্রমের মাধ্যমে জেলার অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। সেমিনারে জেলার আমচাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

বক্তারা চাঁপাইনবাবগঞ্জের আমের ঐতিহ্য ও সুনাম অক্ষুণœ রেখে নিরাপদ আম উৎপাদন নিশ্চিত করা, আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা এবং আমভিত্তিক শিল্প সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেনÑ নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটলে একদিকে যেমন দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা বৃদ্ধি পাবে, অন্যদিকে জেলার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  এ লক্ষে সেমিনারে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।