রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
June 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী

Published: June 18, 2026 at 02:39 PM
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী

এবারের বিশ্ব পরিবেশ দিবস ও সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সদর উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেছে। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’- এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট (ইসিসিসিপি)-ড্রাউট প্রকল্পের আওতায় এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান। এসময় তিনি বলেন, গাছের যত্ন আমাদেরকেই নিতে হবে। গাছকে বড় করা নয়, সেটি ঠিকমতো বড় হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। গাছ লাগানো যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তাকে পরিচর্যা করে বড় করাও আর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নিজেদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, পরিবেশের প্রয়োজনে গাছ লাগাতে হবে। আমরা প্রত্যেকেই যদি আজকের গাছগুলো পাওয়ার পরে সেগুলো লাগিয়ে, পরিচর্যা করে ঠিকমতো বড় করে তুলি তাহলে আমাদের দেশটা সবুজে ভরে যাবে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও রেডিও মহানন্দার সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকাসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের সমন্বয়কারী বকুল কুমার ঘোষ।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ৪৩২ জনের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে গাছ মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সকল শিক্ষার্থীকে ছজ ঝপধহ ঈড়ফব সংবলিত গাছের আইডি কার্ড প্রদানের পর চারা প্রদান করা হয়। পরিশেষে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।  উল্লেখ্য, গত ১০ জুন জেলাশহরের আলীনগর উচ্চ বিদ্যালয়ের ২০৫ জন শিক্ষার্থীর মধ্যে ও গত ১৫ জুন সদর উপজেলার ২৬নং বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৮ জন এবং সদর উপজেলার ১৪৭নং নাধাইকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০১ জনের প্রত্যেককে ৫টি করে গাছের চারা দেয়া হয়। এছাড়াও আরো শতাধিক চারা বিভিন্নজনের মধ্যে বিতরণ করা হয়।